কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬ এ ১১:২৯ AM

সচিব

মোঃ সেলিম খান

সচিব

জন্ম ও পরিবার

মো: সেলিম খান মুন্সীগঞ্জ জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা মো: আলম খান এবং মাতা তহুরণ নেসা-এর কনিষ্ঠ পুত্র তিনি। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক।

শিক্ষাজীবন

চূড়াইন তারিনীবামা উচ্চ বিদ্যালয়, ঢাকা থেকে এসএসসি (১৯৮৫) ও সরকারি তিতুমীর কলেজ, ঢাকা থেকে কৃতিত্বের সাথে এইচএসসি (১৯৮৭) পাশ করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান, ১৯৯০) ও স্নাতকোত্তর (১৯৯১) ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবন

১৮তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদান করে মাঠ পর্যায়ে যথাক্রমে নীলফামারী, ধামরাই (ঢাকা), বরগুনা ও ঠাকুরগাঁওয়ে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার ও পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর সিনিয়ির সহকারী সচিব, উপসচিব, যুগ্মসচিব ও অতিরিক্ত সচিব হিসেবে যথাক্রমে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, আইসিটি বিভাগ, সমাজকল্যাণ মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে কাজ করেন। বর্তমানে তিনি সচিব পদে কৃষি মন্ত্রণালয়ে যোগদান করেছেন।

প্রশিক্ষণ

দেশের অভ্যন্তরে তিনি বুনিয়াদি প্রশিক্ষণ (বিপিএটিসি), আইন ও প্রশাসন প্রশিক্ষণ, বিসিএস অফিসার্স ওরিয়েন্টেশন কোর্স (বিএমএ), সার্ভে ও সেটেলমেন্ট কোর্স, উন্নয়ন প্রশাসন কোর্স ও সিনিয়র স্টাফ কোর্স সম্পন্ন করেন। দেশের বাহিরে জাপানে (Youth Friendship Programme on Local Govt. Administration), অস্ট্রেলিয়ায় (Professional Development Program), ভারতে (Rural Development & Good Governance) সহ বিভিন্ন দেশে পেশাগত প্রশিক্ষণ ও সেমিনারে অংশ নেন এবং থাইল্যান্ড, নেপাল, ভারত, সিঙ্গাপুর, চীন, কুয়েত, স্কটল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র ভ্রমণ করেন।

ব্যক্তিগত শখ

বই পড়া, গান শোনা, লেখালেখি, প্রকৃতির ছবি তোলা, ভ্রমণ, কৃষি বাগান করা তাঁর অন্যতম পছন্দের কাজ। ক্রিকেট ও ফুটবল তাঁর প্রিয় খেলা। চাকুরি জীবনে পেশাদারিত্ব, দেশাত্নবোধে উদ্বুদ্ধ এ কর্মকর্তা দেশ ও মানুষের জন্য নিরন্তর সেবা প্রদানকে জীবনের ব্রত হিসেবে বিবেচনা করেন।

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন